1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আজ বুস্টার ডোজ নেবেন খালেদা জিয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ৯:৪৮ am

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসের বুস্টার ডোজ টিকা নেবেন। গত বৃহস্পতিবার তিনি বুস্টার ডোজ টিকা নেওয়ার ম্যাসেজ পান। সেই অনুযায়ী, আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গিয়ে খালেদা জিয়া টিকা নেবেন বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।

এর আগে গত ১৮ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নেন। তার এক মাস আগে গত ১৯ জুলাই তিনি প্রথম ডোজ টিকা নিয়েছিলেন।

খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন গত বছরের ১১ এপ্রিল। ২৭ এপ্রিল থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। মূলত পোস্ট কোভিড জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। গত ১৯ জুন তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

পরবর্তী সময়ে লিভার সিরোসিসের আক্রান্ত খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ৮০ দিন চিকিৎসা দেওয়ার পর করোনা সংক্রমণ পরিস্থিতির কথা মাথায় রেখে গুলশানের বাসা ফিরোজায় আনা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ