1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্বাভাবিক নীলক্ষেতের যান চলাচল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২ ১১:২২ pm

রাজধানীর নীলক্ষেতে বাকুশা হকার্স মার্কেটের বইয়ের দোকানে আগুনের ঘটনা ঘটেছে। এতে করে এর আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর এসব সড়কে স্বাভাবিক হয় যান চলাচল।

অগ্নিকাণ্ডের ঘটনায় সায়েন্সল্যাব থেকে আজিমপুর, ও ঢাকা বিশ্ববিদ্যালয় সড়কে যান চলাচল বন্ধ করে দেয় ট্রাফিক পুলিশ। রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ ও অন্যান্য কাজের পর রাত ১০টায় এসব সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন লাগে ওই মার্কেটে। রাত ৮টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেইনেন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ