1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আরও দুই বছর বাসসের এমডি থাকছেন আবুল কালাম আজাদ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২ ৮:৫০ pm

আরও দুই বছর বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক থাকছেন আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) আবুল কালামের নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে বর্ধিত মেয়াদ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদকে ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি তিন বছরের জন্য রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়। পরে ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়। ২০২০ সালে তিনি আরও দুই বছরের জন্য বাসসের এমডি নিয়োগ পান।

অন্য এক আদেশে বিডিনিউজ২৪ডটকম-এর কপি এডিটর সাবরিনা করিম মুর্শেদ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিন বছরের চুক্তিতে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনে প্রথম সচিব পদে নিয়োগ পেয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত থাকছেন আবু জাফর
এদিকে, আরও এক বছর সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত থাকছেন পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. আবু জাফর। তিনি আগামী ২৮ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। তার পিআরএল ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ১ মার্চ বা যোগদানের তারিখ থেকে চুক্তিতে এক বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত নিয়োগ পেয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ