1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকায় লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে শ্রমিকের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৫১ pm

রাজধানীর যাত্রাবাড়ী থানার মুসলিম নগর এলাকার নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে মশিউর রহমান (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।

নিহত মশিউর রহমানের সহকর্মী আবুল কালাম বলেন, তিনি নির্মাণাধীন ভবনটির রাজমিস্ত্রি ছিলেন। কাজ শেষে যন্ত্রপাতি নিয়ে নিচে নামার সময় পা পিছলে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মশিউরের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায়। তিনি ওই এলাকার আব্দুর রহমানের ছেলে।

জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা যাত্রাবাড়ী থানাকে নিয়েছি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ