1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কলকাতায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৩৫ pm

কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান ‘ভাষা শহীদ দিবস’ এবং ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২’। একুশের প্রথম প্রহরে কলকাতায় বাঙালি কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও সংস্কৃতি কর্মীদের উপস্থিতিতে প্রভাতফেরি হয়ে উঠেছিল উৎসবের মহাক্ষেত্র।

বাংলাদেশ উপ-হাইকমিশনের সব সদস্যের উপস্থিতিতে এ আলোর মিছিল পার্ক সার্কাসের ‘বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্র’ থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে বাংলাদেশ মিশনের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শহীদ মিনারে পুষ্প অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

দিবসটি উপলক্ষে কাউন্সিলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম রাষ্ট্রপতির এবং কাউন্সিলর (কনস্যুলার) মো. বশির উদ্দিন প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন। প্রথম সচিব (রাজনৈতিক-১) ও দূতালয় প্রধান শামীমা ইয়াসমীন স্মৃতি পররাষ্ট্রমন্ত্রী এবং দ্বিতীয় সচিব (কনস্যুলার) রাসেল জমাদার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন।

এর আগে উপ হাইকমিশন চত্বরে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পতাকা অর্ধনমিত করেন উপ হাইকমিশনার তৌফিক হাসান। এরপর ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মিশন মসজিদের ইমাম।

দিবসটির গুরুত্ব তুলে ধরতে বিকালে উপ হাইকমিশন প্রাঙ্গণে বহুভাষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপ হাইকমিশনার তৌফিক হাসানের স্বাগত ভাষণের পর কলকাতায় বিভিন্ন দেশের কনস্যুলেট প্রতিনিধিরা তাদের নিজ নিজ ভাষায় সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এর মধ্যে যুক্তরাজ্য, জার্মানি, রাশিয়া, ইতালি, থাইল্যান্ড, নেপাল কনস্যুলেট এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস, কলকাতার প্রতিনিধিরাও আয়োজনে অংশ নেন।অনুষ্ঠানে কলকাতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা চমৎকার সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ