1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২ ৬:৪৮ pm

বগুড়ার আদমদীঘিতে শিশুকন্যাকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দিয়েছেন এক মা। এতে দুজনেরই মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন রাণীনগর রেলস্টেশনের উত্তর দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তারা। নিহতরা হচ্ছে- আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের প্রাণ নাথপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী ময়নুম জাহান (২৪) ও তার শিশুকন্যা নুরজাহান (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে নাঈম হোসেনের সঙ্গে পারিবারিকভাবে ময়নুম জাহানের বিয়ে হয়। বিয়ের সময় ময়নুমের পরিবার নগদ ৩০ হাজার টাকা যৌতুক দিলেও বিয়ের পর আরও ২০ হাজার টাকা দেওয়ার ওয়াদা করেন তার মা। বিয়ের বছর ঘুরতেই তাদের ঘরে জন্ম নেয় শিশু নুরজাহান। এর কিছু দিন পর অটোরিকশাচালক স্বামী নাঈম তার স্ত্রীকে যৌতুকের বকেয়া টাকার জন্য চাপ দিতে শুরু করেন। ময়নুম সেই টাকা তার মায়ের কাছে থেকে নিয়ে আসতে না পারায় স্বামীর সঙ্গে প্রায়ই কলহের সৃষ্টি হতো। একপর্যায়ে স্বামীর ওপর অভিমান করে বৃহস্পতিবার দুপুরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে শিশু নুরজাহানকে নিয়ে ময়নুম ঝাঁপ দেন। এ সময় ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ