1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

২৩ ঘণ্টায় ১৩০ কিমি পায়ে হাঁটলেন ইউসুফ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৫৮ am

আধুনিক ও উন্নত যোগাযোগ ব্যবস্থার যুগে আমরা যখন এক পাও হাঁটতে চাই না ঠিক সেই সময়ে মাইলের পর মাইল পায়ে হেঁটে রেকর্ড গড়তে চান ইউসুফ ইকবাল নামের এক যুবক। রেকর্ড গড়েছেনও তিনি। ১৩০ কিলোমিটার পথ মাত্র ২৩ ঘণ্টা ৩১ মিনিটে পায়ে হেঁটে তিনি এই রেকর্ড গড়েছেন। এর আগে ১৩ মাস পা ভাঙার চিকিৎসা নিয়ে সুস্থ হয়েই তিনি বাড়ি ফেরেন ১৩২ কিলোমিটার পায়ে হেঁটে। যেটা ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ।

ইউসুফ ইকবাল রাজবাড়ীর কালুখালীর রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্রামের মো. দেলোয়ার মন্ডলের ছোট ছেলে। ইউসুফ ইকবালকে রাজবাড়ীর আয়ারম্যান বলে। তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট। ২০২০ সালে এইচএসসি পাশ করে উচ্চ শিক্ষায় ভর্তির জন্য অপেক্ষায় আছেন।

রাজবাড়ীর এই আয়ারম্যান খ্যাত ইউসুফ ইকবাল ১২ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে খুলনা রেলস্টেশন থেকে রাত ১২ টা ১ মিনিটে পদযাত্রা শুরু করে। দীর্ঘ ১৩০ কিলোমিটার পায়ে হেঁটে তার নিজ বাড়ি কালুখালীতে পৌঁছাতে সময় লাগে ২৩ ঘন্টা ৩১ মিনিট। তিনি পৌঁছান ১৩ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ১১ টায়।

২০২০ সালে পা ভেঙ্গে প্রায় ১৩ মাস অসুস্থ থাকার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েই তিনি ১৩২ কিলোমিটার পায়ে হেঁটে আরেকটি রেকর্ড করেছিলেন। তিনি পায়ে হেঁটে ঢাকা থেকে নিজ বাড়িতে এসেছিলেন। সেটা ছিল ২০২১ সালের ২৬ নভেম্বর। ঢাকা থেকে কালুখালীর দূরত্ব ১৩২ কিলোমিটার।

পায়ে হেঁটে এবং দৌঁড়ানোর রেকর্ড গড়তে চান এই স্বপ্নবাজ যুবক। তিনি বলেন, আমার একটা ইচ্ছা রয়েছে। আমি সেটা বাস্তবে রুপ দিতে চাই। আমার ইচ্ছা আমি পায়ে হেঁটে ও দৌঁড়ায়ে বিশ্ব রেকর্ড গড়ব। আমি আমার ইচ্ছা পূরণের চেষ্টা চালাচ্ছি। তবে আমার অনেক আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। দরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করায় আমার এই স্বপ্নপূরণে অনেকটাই বাঁধাগ্রস্থ হচ্ছে। তবে আমি শেষ পর্যন্ত লড়তে চাই।

এ সময় তিনি সহযোগিতা চেয়ে বলেন, ভালো স্পন্সর পেলে সামনে আরও এগিয়ে যেতে চাই। সরকার বা কোনো বেসরকারী প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে ভারতের আলট্রা ম্যারাথনে অংশগ্রহণ করতে চাই আমি। সেখানে অংশগ্রহণ করে আমি আমার স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি দেশের জন্য সুনাম বয়ে আনতে চাই।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ