1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মাছ ধরার নৌকা ডুবে নিহত ১০

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ১১:০৫ am

কানাডার পূর্বাঞ্চলীয় নিউফাউন্ডল্যান্ড উপকূলে স্পেনের একটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১১ জন।

বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাডুবির এ ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কানাডার উদ্ধারকর্মীরা হেলিকপ্টারে করে তাদের উপকূলে আনা হয়েছে। নিখোঁজ বাকিদের উদ্ধারে অভিযান চলছে। তীব্র বাতাসে সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উপকূল থেকে ৪৫০ কিলোমিটারেরও বেশি দূরের পানিতে ডুবে যায় স্পেনের মাছ ধরার নৌকাটি। বিপদসংকেত পেয়ে কানাডা ও স্পেনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।

হ্যালিফ্যাক্সের জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, নৌকাটিতে ২৪ জন আরোহী ছিলেন। তাদের ১৬ জন স্পেনের। বাকিরা পেরু এবং ঘানার নাগরিক বলে জানা গেছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উদ্ধার অভিযানের সার্বক্ষণিক খবর রাখছেন বলে জানিয়েছেন। তিনি জানান, বুধবার সকালে অনুসন্ধান কাজ পুনরায় শুরু করা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ