
নীলফামারীতে আব্দুল করিম (৫১) নামে এক মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তার পাঁচশ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার বিকেলে জেলা শহরের উকিলের মোড়ে দন্ডিত ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
আব্দুল করিম নিউ বাবুপাড়া এলাকার মৃত. খলিল মিয়ার ছেলে। পরে দন্ডিত ব্যক্তিকে জেলা কারাগারে প্রেরণ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযানিক দল।
এরআগে সেখানে অভিযান পরিচালনা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুর রহিম। এতে সহায়তা করেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অভিক দাস। অভিযানকালে নিষিদ্ধ কোডিনযুক্ত দুই বোতল ফেন্সিডিলসহ মাদকসেবী আব্দুল করিমকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার ১৫ দিনের কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুর রহিম জানান, দন্ডিত ব্যক্তিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। তিনি চিহিৃত মাদকসেবী। অনেক কৌশল অবলম্বন করে তাকে গ্রেফতার করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই