1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যৌনপল্লিতে করোনার টিকা প্রদান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ৯:০০ pm

রাজবাড়ীর গোয়ালন্দে অবস্থিত দেশের বৃহত্তম দৌলতদিয়া যৌনপল্লিতে তৃতীয়বারের মতো করোনার টিকা প্রদান করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে এ টিকাদান কার্যক্রম চলে।

তবে পর্যাপ্ত প্রচার-প্রচারণা না থাকায় এবং পল্লিতে একটি শিশুর জন্মদিনের বড় অনুষ্ঠান থাকায় এ দিন টিকা গ্রহণকারীর সংখ্যা ছিল অনেক কম। উপজেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বেসরকারি সংগঠন গণস্বাস্থ্য কেন্দ্র ও পায়াকট বাংলাদেশ এতে সহায়তা করে। টিকা গ্রহণকারীদের মধ্যে ৩৬ জন প্রথম ডোজ, ৪ জন দ্বিতীয় ডোজ ও ৫ জন তৃতীয় ডোজ গ্রহণকারী রয়েছেন।

টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আমিরুল ইসলাম।

উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটার মো. কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য সহকারী মো. জাকির হোসেন প্রমুখ।

টিকা কার্যক্রম সম্পর্কে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া যৌনপল্লির বাসিন্দারা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নিতে তেমন আগ্রহী নয়। এজন্য তাদের টিকার আওতায় নিয়ে আসতে আমরাই বারবার তাদের কাছাকাছি আসছি। তবে আজকের উপস্থিতি অনেকটা কম ছিল। এ কার্যক্রম চলমান থাকবে। আশাকরি আগামীতে অবশিষ্টরা টিকা নিয়ে নেবেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ