
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন পুলিশের ৯ সদস্য। এসময় সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাজ্যের ফিনিক্স শহরের একটি আবাসিক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পারিবারিক সহিংসতার কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা বাহিনীকে খবর দিলে সোয়াত সদস্যরা সেখানে যান। এসময় সন্দেহভাজন হামলাকারীর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েন তারা। আহত ৫ পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় বাসভবনটি থেকে এক শিশুকে উদ্ধার করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই