1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ৪

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪৮ am

ড়াইলে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকালে নড়াইল শহরের ভওয়াখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে বুধবার রাতে নড়াইল শহরের ভওয়াখালী এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করেছে পুলিশ।

আটক হওয়া চার যুবক হলেন, খুলনার তেরখাদা উপজেলার নাজিম বিশ্বাস (২০), নড়াইলের কালিয়া উপজেলার শুক্তগ্রামের আলী হোসেন (২০), নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের করমচন্দ্রপুর গ্রামের মো. কাদের (২০) ও নড়াইল শহরের ভওয়াখালী গ্রামের মো. রুবেল সরদার (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, মা-বাবার সঙ্গে রাগারাগি করে মেয়েটি গত ৫ ফ্রেরুয়ারি রাত আটটার দিকে বাড়ি থেকে বের হয়ে ইজিবাইকে উঠে। । ইজিবাইক চালক নাজিম বিশ্বাস বিষয়টি বুঝতে পেরে তাকে এক বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেছেন বলে মেয়েটির অভিযোগ। এ ঘটনায় বুধবার রাতে থানায় মামলা করেন মেয়েটির মা।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, মেয়েটিকে পরীক্ষা করানোর জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ