1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদেরই আন্তরিক হতে হবে: এম পি মুকুল

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২ ১০:২৬ pm

ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুলকে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এমপি মুকুলের বাসভবনে তাকে এ সম্মাননা জানানো হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি দৌলতখান উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা -২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন,দক্ষ মানব সম্পদ উন্নয়নে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই’। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে, এ ক্ষতি পুষিয়ে নিতে তিনি শিক্ষকদের পাঠদানে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। তিনি শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী অবদান রেখেছেন। প্রতি বছর জানুয়ারীর শুরুতেই শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিচ্ছেন। যা বিশ্বের ইতিহাসে একটি রোল মডেল।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি দৌলতখান উপজেলা প্রাক্তন সভাপতি মোঃ ফরমুজল হক, সাধারণ সম্পাদক আবু তাহের রতন, নব-নির্বাচিত সভাপতি আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের,সিনিয়র সহ-সভাপতি চরগুমানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন সেলিম।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ