
রাজধানীর হাজারীবাগ ও ধানমন্ডি এলাকায় মাদক চোরাকারবারির অন্যতম হোতা মো. আব্দুল্লাহ মনির ওরফে পিচ্চি মনির ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একাধিক বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ মাদক চোরাকারবারির অন্যতম হোতা মো. আব্দুল্লাহ মনির ওরফে পিচ্চি মনির ও তার সহযোগীকে হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে বলে জানান এএসপি ইমরান খান।
ভিন্নবার্তা/এমএসআই