1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেড় বছরের মেয়েকে হত্যা, মা আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৪১ pm

সিলেটে সাবিহা হোসেন নামে দেড় বছরের এক কন্যা শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। বুধবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিলেট শহরতলীর মেজরটিলা নিপবন আবাসিক এলাকার আজাদ মঞ্জিলে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর শিশুটির মা নাজনীন জাহানকে (২৮) নিজেই সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় আত্মসমর্পণ করলে তাকে আটক করা হয়। নিহত সাবিহা কাতার প্রবাসী সাব্বির হোসেনের মেয়ে। আটক নাজনীন স্থানীয় স্কলাসটিকা হোম স্কুলে শিক্ষকতা করেন।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, আটক নারী তার দেড় বছরের সন্তানকে গলাটিপে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তার স্বামী প্রবাসে থাকেন। চার দিন আগে তার স্বামী কাতার থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পর পরকীয়ার জের ধরে স্বামীর সঙ্গে ঝগড়া হয় তার। এ কারণে একমাত্র মেয়ে সাবিহাকে গলাটিপে হত্যা করেন। পরে মেয়েটিকে তার বাবা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ