1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৩৯৭ জন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৫০ am

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪০টি নমুনা পরীক্ষা করে ৩৯৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার তুলনায় ১২ দশমিক ২৫ শতাংশ। এদিন করোনায় ১ জন মারা গেছেন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ২৬৩ জন নগরের ও ১৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৯৭৩ জন।

এর মধ্যে নগরের ৯০ হাজার ২২৫ জন এবং উপজেলার ৩৩ হাজার ৭১৮ জন। এ ছাড়া মোট মারা যাওয়া ১ হাজার ৩৬০ জনের মধ্যে ৭৩৪ জন নগরের এবং ৬২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ভিন্নবার্তা/এসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ