1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাংবাদিক শামসুল আলম বেলাল আর নেই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২ ১২:২৭ pm

জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক সিটি এডিটর শামসুল আলম বেলাল আর নেই। রোববার রাত ২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ আত্মীয়-স্বজন, সহকর্মী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব জার্নালিজম থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা, প্যানোস, ওএএনএ, এমিক থেকে ফেলোশিপ লাভ করে। তাঁর উল্লেখযোগ্য প্রকাশনা হচ্ছে- এ বুক অফ ইংলিশ পয়েমস, সাউথ এশিয়া ইয়েসটার্ডে-টুডে-টুমোরো, জাতির পিতার সমাধিতে ও অন্যান্য কবিতা, বাংলাদেশ ফ্রম এনসিয়েট এজ টু মডার্ন এরা প্রভৃতি।

মরহুমের নামাজে জানাজা আজ সোমবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কুমিল্লার চৌদ্দগ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য শামসুল আলম বেলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ