1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৩০ pm

ফেনীর ছাগলনাইয়ায় পানিতে ডুবে মো. মোবাশ্বের নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মোবাশ্বের ওই গ্রামের পল্লী চিকিৎসক মহিউদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন মিল্টন জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে মোবাশ্বেরকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বারইয়ারহাট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভিন্নবার্তা/এসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ