1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোণার কেন্দুয়ায় নগদ অর্থ ও ডেউটিন বিতরণ

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৫৮ pm

নেত্রকোণার কেন্দুয়ায় নগদ অর্থ ও ডেউটিন বিতরণ করা হয়েছে। উপজেলার মোজাফরপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে এ নগদ অর্থ ও ডেউটিন বিতরণ করা হয়।

শনিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা তহবিল থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের নগদ অর্থ ও ডেউটিন উপকার ভোগীদের হাতে তুলে দেন প্রধান অতিথি নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনউদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জাকির আলম ভূঁইয়ার সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মো: আব্দুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আসাদুল হক ভূঁইয়া, ওসি তদন্ত সাইফুল ইসলাম প্রমূখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা জানান,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা তহবিল থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের ৭০ টি পরিবারে প্রত্যেককে ঘর মেরামত করার জন্য দুই বান্ডিল ডেউটিন ও ৬ হাজার করে নগদ টাকা প্রদান করা হয়েছে।

ভিন্নবার্তা/এসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ