1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২ ৭:০২ pm

বৈরি আবহাওয়ার জন্যে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়। বিআইডব্লিউটিএ এর বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে এ তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর পৌনে ১টা থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থেমে থেমে বাতাস বইতে থাকে। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতও শুরু হয়। ঝড়ো বাতাসে পদ্মা উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে দুপুর ১ টা থেকে থেকে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করা হয়।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, আকাশের অবস্থা খারাপ হয়ে ওঠায় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস রয়েছে। থেমে থেমে বজ্রপাতও হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলে লঞ্চ চলাচল শুরু করবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ