1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কারাগার থেকে জ্যাকুলিনকে নিয়ে চিঠি লিখলেন সুকেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২ ৯:৪৮ pm

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নন্দেজকে দেওয়া উপহার নিয়ে মুখ খুলেছেন প্রতারণার দায়ে কারাগারে থাকা সুকেশ চন্দ্রশেখর। তার দাবি, জ্যাকুলিন আর তার মধ্যে অর্থ সংক্রান্ত সুবিধার সম্পর্ক ছিল না। জ্যাকুলিনকে তিনি স্বাভাবিক ভালোবেসেই উপহার দিয়েছিলেন।

কারাগার থেকে আইনজীবীর মাধ্যমে পাঠানো এক চিঠিতে সুকেশ এসব কথা বলেছেন। ২০০ কোটি টাকার প্রতারণা এবং অর্থ আত্মসাতের আরও ২০টি মামলায় দিল্লির রোহিণী কারাগারে আছেন চন্দ্রশেখর।

এনডিটিভি চিঠির আলোকে একটি খবর প্রকাশ করেছে। ওই চিঠিতে সুকেশ বলেছেন, তার সঙ্গে ছবি ফাঁস হওয়ার ঘটনা ‘দুঃখজনক এবং বিরক্তিকর’। এই ছবির কারণে জ্যাকুলিনকে খারাপভাবে মূল্যায়ন করা ঠিক হবে না।

চিঠিতে বলা হয়, আমি আগেও বলেছি, জ্যাকুলিনের সঙ্গে আমি একটা সম্পর্কে ছিলাম। এই সম্পর্ক কোনো অর্থনৈতিক সুবিধার সম্পর্ক ছিল না।

চিঠিতে সুকেশ আরও লেখেন, আমি তাকে অনেক জিনিস উপহার দিয়েছি এবং তার পরিবারের জন্য অনেক কিছু করেছি। এটা স্বাভাবিক একটা বিষয়, ভালোবাসলে সবাই এটা এটা করবে।
এটা ব্যক্তিগত। আমি বুঝি না কেন এটাকে বড় করা হচ্ছে। একই সঙ্গে আমি আবারো নিশ্চিত করতে চাই যে, এগুলোর কোনোটাই তথাকথিত অপরাধের অর্থ নয়। জ্যাকুলিনকে বৈধ উপার্জন থেকেই উপহার দেওয়া হয়েছে। আদালতে শিগগিরই এসব প্রমাণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চিঠিতে সুকেশ আরও বলেন, নিঃশর্ত ভালোবাসা ছাড়া কোনোভাবেই জ্যাকুলিন অপরাধী না।

প্রসঙ্গত, ২০০ কোটি টাকা মানি লন্ডারিং মামলায় অভিযুক্ত সুকেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।

ভারতের অর্থনৈতিক আইনকানুন প্রয়োগ ও আর্থিক অপরাধ দমনসংক্রান্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে জ্যাকুলিন সুকেশের কাছ থেকে গুচির ব্যাগ, জিমের পোশাক, দামি ব্র্যান্ডের জুতা, দুটি হীরের আংটি, একাধিক ব্রেসলেট পাওয়ার কথা স্বীকার করেন ।

অন্যদিকে সুকেশ জানান, জ্যাকুলিনকে সাত কোটি টাকার গয়না দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রপ্রবাসী জ্যাকুলিনের বোনকে এক কোটি টাকা ধার দেওয়ার প্রস্তাব আর একটি বিএমডব্লিউ গাড়িও দিয়েছেন। জ্যাকুলিনের মাকে দিয়েছেন একটি পোর্শে, পরিবারের সবার ব্যবহারের জন্য একটি দামি ইতালিয়ান গাড়িও দিয়েছেন বলে দাবি করেছেন সুকেশ। শুধু জ্যাকুলিনই নন, অভিনেত্রী নোরা ফতেহিকেও দামি দামি উপহার দিয়েছিলেন সুকেশ।

সম্প্রতি সুকেশের সঙ্গে তার অন্তঃরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস হয়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, বাথরুমের ভেতর আয়নার সামনে আইফোন হাতে দাঁড়িয়ে সুকেশ, এবং তার গালে চুমু খাচ্ছেন ‘সালমানের’ নায়িকা। এতে ফের চরম ট্রল হন জ্যাকুলিন।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ