1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সেই দুই ভারতীয় পরিবারের সব দায়িত্ব নিচ্ছে আরব আমিরাত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২ ৯:৩১ pm

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হুথি বিদ্রোহীদের ড্রোন হামলায় নিহত হন তিনজন। ১৭ জানুয়ারী মুসাফা এলাকায় এসে আছড়ে পড়ে ড্রোনটি।

ওই হামলায় নিহতদের মধ্যে দুইজন ছিলেন ভারতীয় নাগরিক। অপরজন পাকিস্তানের।

আরব আমিরাতে অবস্থিত ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত সঞ্জয় সুধীর জানিয়েছেন, হুথিদের হামলায় নিহত দুই ভারতীয়র পরিবারের সকল দায়িত্ব নিয়েছে আরব আমিরাত।

এ ব্যপারে সঞ্জয় সুধীর সংবাদ সম্মেলনে বলেন, হামলায় যে দুজন ভারতীয় নিহত হয়েছেন ও যে দুইজন আহত হয়েছেন তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য আরব আমিরাতের কাছে কৃতজ্ঞ ভারত।

তিনি আরও জানান, আবুধাবির রাষ্ট্রীয় তেল শোধনাগার সংস্থা নিহত ভারতীয়দের সন্তানদের লেখাপড়ার খরচ বহন করবে।

সুধীর আরও জানান, আবুধাবির রাষ্ট্রীয় তেল শোধনাগার সংস্থা এই হামলায় নিহত হারদিভ সিং ও হারদেভ সিংয়ের মৃতদেহ ভারতে পাঠাতে যে খরচ হয়েছে তার সব ব্হন করেছে। তাছাড়া তাদের পরিবারের সদস্যদের চাকরিও দেবে তারা।

এদিকে হুথিদের এ হামলায় আহত ছয়জনকে দেখতে হাসপাতালে যান দেশটির শিল্প মন্ত্রী সুলতান আহমেদ আল জাবের।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ