1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২ ১১:৫৪ pm

জামালপুরের ইসলামপুরে ট্রেনে কাটা পড়ে নাইম খন্দকার (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোশারফগঞ্জের গাছিপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম খন্দকার দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শহিদ খন্দকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোশারফগঞ্জ এলাকায় একটি মাদরাসায় ওয়াজ মাহফিল শুনতে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয় ওই যুবক। এসময় তার সঙ্গে ছিলেন আরও দুই যুবক। পথে মোশারফগঞ্জ এলাকার গাইছিপাড়া রেলক্রসিং এলাকায় পৌঁছালে। ইসলামপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী একটি লোকাল (২৫৫ আপ) ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাইম খন্দকারের। এসময় আরও দুইজন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখ।

ভিন্নবার্তা/এসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ