1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৪টি ঘরসহ মালামাল পুড়ে ছাই

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২ ১০:২৮ pm

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে দুইটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নীলফামারীর সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর সরদারপাড়ায় এই দূর্ঘটনা ঘটেছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুইটি হলো মুদি দোকানী আনিছুর রহমান ও রাজমিস্ত্রি আলী হোসেন। উভয়ই সহদর ভাই ও মৃত রফিকের ছেলে। তাদের নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, ইলেকট্রিক সামগ্রীসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

তারা জানান, বড় ভাই আনিছুর রহমানের ঘর থেকেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে পাশাপাশি চারটি ঘরে আগুনের লেলিহান শিখায় আচ্ছন্ন হয়ে সর্বস্ব পুড়ে যায়।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খুরশিদ আলম জানান, খবর পেয়ে সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যাই। দ্রুত ব্যবস্থা নেয়ায় আশেপাশের বাড়িতে আগুন ছড়াতে পারেনি। তবে চারটি ঘরের সবকিছু পুড়ে গেছে। ক্ষতির পরিমান নিরুপনে উপাত্ত সংগ্রহ শেষে জানা যাবে।

ভিন্নবার্তা/এসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ