
জয়পুরহাটে রেললাইন পারাপারে সময় ট্রেনে কাটা পড়ে এক ভ্যানচালক মারা গেছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিলকপুর রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে। নিহত ওই ভ্যানচালকের নাম আন্তু মিয়া (৫০)। তিনি আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তু মিয়া সকালে ভ্যান নিয়ে তিলকপুর বাজারে আসেন। রেলস্টেশনের পাশে ভ্যান রেখে তিলকপুর স্টেশনের প্ল্যাটফর্মে এসে লোকজনের সঙ্গে গল্প করছিল। তিনি সকাল পৌনে ৯টার দিকে গল্প শেষ করে রেলস্টশন থেকে নেমে পূর্ব দিকে বাজারে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী আন্তঃনগর তিতুমীর এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়েন।
তিলকপুর বাজারের বাসিন্দা রেজাউল করিম বলেন, ভ্যানচালক আন্তু মিয়া রেলেস্টেশন থেকে নেমে দুই নম্বর রেললাইনে ওঠার পরপরই তিতুমীর ট্রেনে কাটা পড়েন।
আক্কেলপুর থানার ওসি সাইদুর রহমান বলেন, তিলকপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। সান্তাহার রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই