1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আজ থেকে ৮ ঘণ্টার বেশি ট্রেন না চালানোর ঘোষণা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২ ১০:৫৫ am

মাইলেজ ভাতার দাবিতে আন্দোলনে নামা রেলওয়ের চালকসহ রানিং স্টাফরা আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) থেকে দিনে আট ঘণ্টার বেশি ট্রেন চালাবেন না বলে ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক সমিতি এই কর্মসূচি ঘোষণা করে। চালকরা দিনে আট ঘণ্টার বেশি কাজ না করলে ট্রেনের সিডিউল বিপর্যয় দেখা দেবে।

সমিতির সাধারণ সম্পাদক মো মজিবুর রহমান গণমাধ্যমকে জানান, পর্যাপ্ত জনবল না থাকায় ট্রেনের চালকসহ রানিং স্টাফদের প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করতে হয়। মঙ্গলবার থেকে নির্ধারিত ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না।

আগের নিয়মে মাইলেজ ভাতার দাবি পূরণ না হলে আগামী ৩১ জানুয়ারি থেকে ট্রেন চালানো বন্ধের ঘোষণা দিয়ে গত বৃহস্পতিবার রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারকে চিঠি দিয়েছে সমিতি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ