1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২ ১০:৩৩ pm

নওগাঁর ধামইরহাটে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হয়েছেন। রোববার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হরিতকীডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের একজনের নাম সজল বলে জানা গেছে। তার বাড়ি উপজেলার জাহানপুর গ্রামে। তাৎক্ষণিক অপর হতাহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হুদা বলেন, ‘হাট থেকে ফেরার পথে বিপরীত দিক আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ