1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পর্নো ভিডিও সরবরাহ করায় গ্রেফতার ৩

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২ ১২:০৮ am

নারায়ণঞ্জের রূপগঞ্জে পর্নো ভিডিও সরবরাহের অভিযোগে তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার রূপসী বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি করে সিপিইউ, কী বোর্ড, মাউস ও ছয়টি কার্ড রিডার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হল- সোনারগাঁ থানার চেঙ্গাইন এলাকার মৃত মতিউর রহমানের ছেলে আরিফ মিয়া (৩২), ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার বাড়ীখোলা এলাকার মোবারক হোসেনের ছেলে বাবু মিয়া (২২) এবং সোনারগাঁ থানার খিদিরপুর এলাকার মৃত নওয়াব আলীর ছেলে ওবায়দুল্লাহ ওরফে ওবায়দুল (৩১)।

শনিবার (২২ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা রূপসী বাসস্ট্যান্ড এলাকায় কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং দোকান পরিচালনার আড়ালে পর্নোগ্রাফি ভিডিও সরবারহ করে আসছিল। অর্থের বিনিময়ে শিক্ষার্থীসহ উঠতি বয়সী তরুণদের মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারে পর্নোগ্রাফি ভিডিও বিক্রি করতো।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ