1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় মাওলানা জাফরুল্লাহ খানের দাফন সম্পন্ন

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২ ১০:২৭ pm

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক মহাসচিব,হেফাজতে ইসলামের নায়েবে আমীর,বিশিষ্ট আলেম মাওলানা জাফরুল্লাহ খান (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার চট্টগ্রামের দামপাড়া মাদরাসায় জুম্মার নামাজের পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পরলে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন । মৃত্যু কালে তিনি স্ত্রী,১ ছেলে,৫ মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে যান।

তার মৃত্যুর সংবাদ নেত্রকোনায় ছড়িয়ে পড়লে আলেম উলামাসহ সর্বস্তরের লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। শনিবার সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা পৌরসভার মালনী মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় বক্তারা বলেন,মাওলানা জাফরুল্লাহ খান ছিলেন একজন প্রজ্ঞাবান আলেম, বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট লেখক। দেশ ও ইসলামের খেদমতে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

জানাযা নামাজের ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা এনায়েতুল্লাহ খান জাফরী। জানাজায় বৃহত্তর ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহন করেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ভিন্নবার্তা/এসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ