1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্বাতন্ত্র্য ধারা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২ ১১:২৩ pm

মইন উদ্দিন

মাঘ মাসে শীত শাসে ধনাঢ্যের প্রাণ হাসে
কাঙালের কাঁদা সর্বক্ষণ,
দীনের রোদন ভরা ক্রন্দসীর আঁখি ঝরা
বেদনার বাঁশি তনু মন।
ধনিকের জয় গান প্রকটিত হলো প্রাণ
অভাবীর হলো হৃদ নাশ,
হৃদয় জুড়াবে কোথা মহাজন মূল হোতা
নিয়ন্ত্রণে নাই যেনো রাশ।
ধনীদের জয় গান শোনামাত্র দেয় কান
দরিদ্রের উঠে নাভিশ্বাস,
কষ্টকর পরিস্থিতি ধনকষ্ট উপমিতি
নাই ব্যক্তিগত অন্তর্বাস।
এক হও সম্প্রদায় হেন কাজ অন্তরায়
নিজে করো নাহি পাও লাজ,
বাঁচা মরা এই শীতে মঙ্গলার্থে জনহিতে
অন্যথায় পরিব্যাপ্ত কাজ।
বিত্তশালী আছো যারা সমাজের প্রাণ তারা
আনুকূল্য করো দরিদ্রের,
তোমাদের সাহায্যতে বেঁচে যাবে ভবিষ্যতে
অনুরোধ করি স্বাতন্ত্রের।

ভিন্নবার্তা/এসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ