1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্ত্রীকে হত্যা করে সন্তানকে রাস্তায় ফেলে রেখে গেল বাবা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২ ৮:২২ pm

দাম্পত্য কলহের জেরে জেলার আগৈলঝাড়ায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ঘাতক স্বামী ও তার ভাড়াটে দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে শুক্রবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।

লিখিত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, স্ত্রী রাশিদা বেগমকে হত্যার পর তার ১০ মাস বয়সের ছেলে তানিমকে রাস্তার পাশে ফেলে রেখে যায় ঘাতক তামিম শেখ। শিশুর কান্না শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিছুদূরে রাশিদার লাশ পড়ে থাকতে দেখে। ঘটনার মাত্র তিন ঘণ্টার মধ্যেই ওসি গোলাম ছরোয়ার অভিযান চালিয়ে মূল হত্যাকারী রাশিদার ঘাতক স্বামী তামিম শেখকে গ্রেপ্তার করে। পরে তামিমকে নিয়ে অভিযানে নেমে হত্যাকাণ্ডের সহযোগী রুবেল দাড়িয়া ও মাহিন্দ্রাচালক মো. জুলহাসকে গ্রেপ্তার করে। এ সময় উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত।
সূত্র মতে, গত ১৯ জানুয়ারি দ্বিতীয় স্ত্রী রাশিদা বেগমকে মোবাইল ফোনে ডেকে গোপালগঞ্জে নিয়ে রোহান নামক আবাসিক হোটেলে ওঠে তামিম শেখ। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে সহযোগীদের সহায়তা নিয়ে রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জের ঠুঠাবান্দ্রা গ্রামের বিলে নিয়ে হাতুড়ি ও ছুরির এলোপাতাড়ি আঘাত করে রাশিদাকে হত্যা করা হয়। এরপর লাশ আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে ফেলে রেখে শিশু তানিমকে ঘটনাস্থল থেকে পাঁচ শ গজ দূরে ফেলে রেখে চলে যায় তামিম ও তার সহযোগীরা। এ ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে জানায়, ঘাতক তামিম শেখ রুবেল ও জুলহাসের সঙ্গে ৫০ হাজার টাকার বিনিময়ে রাশিদাকে হত্যার চুক্তি করে। তবে রাশিদার স্বামী তামিম চুক্তি অনুযায়ী রুবেল ও জুলহাসকে কোনো টাকা পরিশোধ করেনি বলে পুলিশকে তারা জানিয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ