1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে খামারে আগুনে পুড়ে দুই গরুর মৃত্যু আহত-৫

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২ ৩:২৪ pm

নীলফামারীর সৈয়দপুরে একটি ডেইরি ফার্মে (গরুর খামার) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে দুটি গরু মারা গেছে এবং দগ্ধ হয়েছে কমপক্ষে আরও পাঁচটি গরু।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের কদমতলী এলাকার মৃত মেহের উদ্দীনের ছেলে আজগর আলীর মাদবরের মালিকানাধীন খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খামারের মালিক আজগর আলী জানান, তাঁর খামারে বাছুরসহ প্রায় ১২ টি গরু ছিল। এ উল্লেখিত সময়ে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অল্প সময়ের মধ্যে আগুন পুরো খামারে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে দুটি গরু মারা যায়। আর পাঁচটি গরু দগ্ধ হয়। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মনির হোসেনের।

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার খোরশেদ আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণে চেষ্টা চলছে।

ভিন্নবার্তা/এসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ