1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নীলফামারীতে ট্রাকের চাপায় নারী পোশাক শ্রমিক নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২ ৩:২০ pm

নীলফামারীতে ট্রাকের চাপায় প্রাণ গেল নূর নাহার বেগম (৩৫) নামের এক পোশাক শ্রমিকের। বৃহস্পতিবার রাত আটটার দিকে জেলা শহরের কালীবাড়ী মোড় এলাকায় ঘটনাটি ঘটে। নিহত নূর নাহার জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের ভাঙ্গামাল্লী গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই রাতে বাসে ঢাকা যাওয়ার জন্য গ্রামের বাড়ী থেকে দেবর ফরিদ আহমেদের (৩০) মোটরসাইকেলে শহরে আসেন নূর নাহার। বাস কাউন্টারে পৌঁছার আগে পেছন থেকে পাট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৫৫০৬) ভুল পথ ধরে অতিক্রম করার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হলে ঘটনাস্থলেই নিহত হন নূর নাহার বেগম। ঘটনার পর উপস্থিত লোকজন ট্রাকটিকে আটক করলেও চালক এবং হেলপার পালিয়ে যান।

নূর নাহারের দেবর ফরিদ আহমেদ বলেন,‘আমার ভাবি ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। বাড়ীতে এসে ছুটি কাটানোর পর আজকে রাতে ঢাকায় ফেরার কথা। এজন্য আমি তাকে মোরটাসাইকেলযোগে শহরের বাস কাউন্টারে পৌঁছে দিতে আসি। আসার পথে শহরের কালীবাড়ী এলাকায় ভুলপথ (রং সাইড) দিয়ে ট্রাকটি আমাকের অতিক্রম করার সময় ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিৎ করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ বলেন,‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের জন্য লোক পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

ভিন্নবার্তা/এসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ