1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চিড়িয়াখানায় র‌্যাবের অভিযান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২ ১১:০৮ pm

যশোরের মণিরামপুরে একটি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী উদ্ধার করে বন বিভাগের কাছে অবমুক্তি করে দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে যশোরে উপজেলার রাজগঞ্জ ঝাঁপা বাওড়ের ভাসমান সেতুর পাশে ঝুমা চিড়িয়া খানায় এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করে এসময় বন্যপ্রাণী অবৈধভাবে আটক রাখার অপরাধে শামসু সরদার নামে এক ব্যাক্তিকে দুই মাসের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। র‌্যাব-৬ খুলনার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) আল আসাদ মাহফুজুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের টিমটি অভিযানের সময় মণিরামপুর উপজেলার সহকারি কমিশনার (ভুমি) এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশু অধিকারি ও খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদফতরের পরিদর্শক রাজু আহমম্মেদ উপস্থিত ছিলেন।

এসিল্যান্ড বিশু অধিকারি বলেন, ঝুমা চিড়িয়াখানায় বিভিন্ন ধরণের পাখি, সজারু, উল্লুক, মেছো বাঘ, বনবিড়াল, সাফ বানর, হনুমানসহ বিভিন্ন ধরণের বন্যপ্রাণী অবৈধভাবে আটক করে হেফাজতে রেখে তা আবার চিড়িয়াখানায় প্রদর্শন করা হয়েছে। যা বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ সালের (৩৭)-২ ধারায় অপরাধ প্রমাণিত হয়। এ কারণে প্রতিষ্ঠানের মালিক না থাকায় মালিকের শ্বশুর (ম্যানেজার) শামছুদ্দিন সরদারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

বন বিভাগের পরিদর্শক রাজু আহম্মেদ বলেন, র‌্যাবের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রানী বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। বিভিন্ন ধরণের পাখিগুলো এখনই আপনাদের সামনে ছেড়ে দিলাম। বাকি প্রাণীদের যে জায়গায় যার স্থান তাদের সেখানে অবমুক্ত করা হবে।

র‌্যাব-৬ খুলনার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) আল আসাদ মাহফুজুল ইসলাম বলেন, র‌্যাবের কাছে গোপন খবর ছিলো ঝাঁপা বাওড়ের পাশে ঝুমা চিড়িয়াখানায় অবৈধভাবে বিভিন্ন ধরনের প্রাণী আটক করে সংরক্ষণ ও প্রদর্শন করছে। এমন খবরের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ