1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিএনপি নেতা এ টি এম কামালকে বহিষ্কার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২ ১০:৫১ pm

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে এ টি এম কামালের উদ্দেশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র মোতাবেক দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে এ টি এম কামালকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকারের সঙ্গে বিএনপি কোনও নেতা-কর্মী থাকলে তাঁদের দল থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় বহিষ্কার হলেন এ টি এম কামাল।

এ টি এম কামাল সিটি নির্বাচনে তৈমুর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ