1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিদ্যুৎস্পৃষ্টে ৩ প্রকৌশলী দগ্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২ ১১:৩৯ am

চট্টগ্রামের মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় অবস্থিত রড উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ প্রকৌশলী শুরুতর আহত হয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ রবিন (৪২), জুনিয়র প্রকৌশলী মো. সোলাইমান (৪০) ও মো. শাহীন (২২)।

বিএসআরএম মিরসরাই ইউনিটের ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন মোল্লা বলেন, ‘সোমবার দিবাগত রাত ৮টা নাগাদ এ তিন প্রকৌশলী ডিউটিরত ছিলেন। এসময় বৈদ্যুতিক শর্টসার্কিটে তারা দগ্ধ হন। পরে তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দগ্ধ ৩ প্রকৌশলীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়েছে। তাদের অবস্থা এখন ভালোর দিকে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ