
নেত্রকোনার দুর্গাপুরে “বিরিশিরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ” এর আয়োজনে ১৬ জানুয়ারি (রোববার) সকাল ১১টায় পিটিআই হল রুমে নবীন বরণ অনুষ্ঠান হয়।
এতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাফিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং।
গীতিকার সুজন হাজং বলেন, দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। কারিগরী শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূর করে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা যায়। প্রযুক্তিনির্ভর কারিগরী শিক্ষা অর্জন এখন সময়ের দাবি, আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিশ্বে টিকে থাকতে চাইলে কারিগরী শিক্ষা অর্জন খুব জরুরি।
দুর্গাপুর উপজেলা “নিরাপদ সড়ক চাই” এর সভাপতি মোঃ নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সুসং সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের সদস্য সফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, এস এম রোকনউদ্দিন প্রমুখ।
ভিন্নবার্তা/এমএসআই