1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নড়াইলে অনূর্ধ্ব-১৩ ও ১৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২ ৯:১১ pm

মোঃ আল আমিন, নিজস্ব প্রতিবেদক: নড়াইলে সুমন ক্রিকেট একাডেমির আয়োজনে অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৬ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান।

এ সময় একাডেমির সভাপতি কাজী আসিফ আল আসাদ সুমনের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সদস্য দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামান, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুজ্জামান বাদশা, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র আনিচুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মন্নু, ক্রীড়া সংগঠক মো. তুহিন, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইসমাঈল হোসেন, মো. রাকিব হোসেন, মনিরুজ্জামান ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহরিয়ার জামান শশী, উষার আলোর আসিফ হাসান প্রমুখ।

উল্লেখ্য, জেলা ক্রীড়া অফিস কর্তৃক সুমন ক্রিকেট একাডেমিকে ক্রীড়া সরঞ্জাম প্রদান করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামান এবং যায়যায়দিন পত্রিকার পক্ষ থেকে প্রতি ম্যাচে ম্যাচ সেরাদের পুরস্কার প্রদানের উপকরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফকরুল হাসান বলেন, তরুণদের মেধা বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নড়াইলের মাটি বরাবরই ক্রীড়ার জন্য উর্বর। ক্রিকেট, ফুটবল, ভলিবল, টেবিল টেনিসসহ অসংখ্য খেলায় নড়াইলের ছেলেমেয়েরা দেশকে নেতৃত্ব দিচ্ছে। যায়যায়দিন পরিবারসহ বিভিন্ন সংগঠনকে এমন কাজে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান। সুমন ক্রিকেট একাডেমির হাত ধরে সেই অগ্রযাত্রা আরও গতিশীল করার আহ্বান জানান তিনি ।

এদিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এসসিএ রাইডারর্স ও এসসিএ রেঞ্জার দল মুখোমুখি করছে।

সুমন ক্রিকেট একাডেমি সূত্রে জানা যায়, এই টুর্নামেন্টে মোট ৫টি দল অংশ নিচ্ছে। ১৯ জানুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। এই টুর্নামেন্টের সহায়তায় রয়েছে মনিরুজ্জামান ফাউন্ডেশন, সামাজিক সংগঠন ঊষার আলো ফাউন্ডেশন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিগ বাজার। মিডিয়া স্পন্সর হিসেবে রয়েছে দৈনিক যায়যায়দিন।

গত বছর প্রথম বিভাগের ক্রিকেটার কাজী আসিফ আল আসাদ সুমনের হাতে প্রতিষ্ঠিত হওয়া এই একাডেমিটি নড়াইলের ক্রিকেটাঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে একাডেমির ২ জন ক্রিকেটার অনূর্ধ্ব-১৪ জেলা দলে খেলার সুযোগ পেয়েছেন এবং ১০ জন ক্রিকেটার বিভিন্ন সময়ে জেলার বয়সভিত্তিক দলগুলোয় সুযোগ পেয়েছেন। এছাড়াও প্রতিবন্ধী জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন একাডেমির ক্রিকেটার তানজিম হৃদয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ