1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বেপরোয়া কিশোরদের রুখতে অভিযান, আটক ১০

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২ ১২:০৭ am

জয়পুরহাট জেলা শহরের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় রাস্তায় বেপরোয়া ও উশৃঙ্খল চলাফেরা এবং কিশোরীদের উত্ত্যক্ত করার অপরাধে ১০ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ জানুয়ারি) বিকেলে শহরের হাজী বদর উদ্দিন রোড, বঙ্গবন্ধু রোড, মাদরাসা রোড, প্রফেসরপাড়া, নতুনহাটসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম. আলমগীর জাহান বলেন, উঠতি বয়সী ছেলে-মেয়েরা বেপরোয়া মোটরসাইকেল চালায় ও উশৃঙ্খলভাবে চলাচল করে। এ ছাড়া কিশোরীদের উত্ত্যক্ত করে। এসব রোধে শহরের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাসী চালানো হয়।

এ অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে বেপরোয়াভাবে চলাচল ও গাড়ির কাগজ না থাকায় ২০টি মোটরসাইকেল আটক করা হয়েছে বলেও জানান ওসি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ