1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কেন্দুয়ায় ১ ভোটে পরাজিত নৌকার প্রার্থী, ১৩টির মধ্যে ৮টিতে নৌকা জযী

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২ ১০:৪২ pm

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১০ নম্বর কান্দিউড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাত্র ১ ভোটের ব্যবধানে পরাজিত হলেন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাপস ব্যানার্জী।

তাপস ব্যানার্জীর প্রাপ্ত ভোট ৩ হাজার ৪৮৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাহাবুব আলম বাবুল ৩ হাজার ৪৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে ইউনিয়নটির রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মাহাবুব আলম বাবুল কান্দিউড়া ইউনিয়নের দীঘলকুর্শা (রাজিবপুর) গ্রামের বাসিন্দা এবং পরাজিত প্রার্থী তাপস ব্যানার্জী একই ইউনিয়নের তেতুলিয়া গ্রামের বাসিন্দা।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে কেন্দুয়া উপজেলায় ১৩ টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ২১টি ইউনিয়নের মধ্যে ১১টিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। আর সাতটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও তিনটিতে বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেন।

কেন্দুয়া উপজেলায় বিজয়ীরা হলেন, আশুজিয়া ইউনিয়নে মো. মঞ্জুর আলী (নৌকা), দলপায় মো. শাহীন মিয়া (নৌকা), গড়াডোবায় মো. কামরুজ্জামান খান (নৌকা), সান্দিকোনায় মো. আজিজুর ইসলাম (নৌকা), মাসকায় আবদুস ছালাম বাঙালি (নৌকা), পাইকুড়ায় মো. ইসলাম উদ্দিন (নৌকা), মোজাফরপুরে মো. জাকির আলম ভুঁঞা (নৌকা), চিরাংয়ে মো. এনামুল কবির খান (নৌকা)।

অপর দিকে গন্ডায় আওয়ামী লীগের বিদ্রোহী মো. শহিদুল ইসলাম আকন্দ (আনারস), বলাইশিমুলে মো. ফজলুর রহমান (ঘোড়া), নওপাড়ায় সারোয়ার জাহান (ঘোড়া), কান্দিউড়ায় মো. মাহাবুব আলম (ঘোড়া) ও রোয়ালইল বাড়ি আমতলায় মো. লুৎফুর রহমান আকন্দ (ঘোড়া)।

নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ জানান,বুধবার রাতে বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ