1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেশে লকডাউনের পরিস্থিতি এখনো তৈরি হয়নি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২ ৯:২০ pm

লকডাউনের পরিস্থিতি এখনো তৈরি হয়নি, সেজন্য সুপারিশও করা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ইস্যুতে ডাকা আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৈঠকে লকডাউনের বিষয়ে কথাবার্তা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, লকডাউনের বিষয়ে আমরা সুপারিশ করিনি এবং লকডাউনের পরিস্থিতি এখনো তৈরি হয়নি। লকডাউনের পর্যায়ে যাতে যেতে না হয় সেজন্যই আজকের এই প্রস্তুতিমূলক সভা। যা যা স্টেপ নেওয়ার তা আপাতত নিই, এরপর দেখা যাক কী দাঁড়ায়।

তিনি বলেন, আমরা এই মুহূর্তে লকডাউনের কথা ভাবছি না। এখন আমরা জোর দেব প্রতিরোধের বিষয়ে। করোনা নিয়ন্ত্রণে যেসব কাজ করা প্রয়োজন, যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেগুলোর ওপরই জোর দেওয়া হবে।

মন্ত্রী বলেন, আসল বিষয় হচ্ছে করোনা বেড়ে যাচ্ছে। আজকের কথা যদি বলি, আজকে হলো ৩ দশমিক ৪ শতাংশ (সংক্রমণের হার)। মৃত্যুর হার যদিও এখনো কম আছে। সংক্রমণের হার বেড়ে গেলে মৃত্যুর হার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখতে চাই।

তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে না থাকলে আবারো সেই লকডাউনের কথা চলে আসবে, আবারো স্কুল-কলেজ নিয়ে চিন্তা-ভাবনা হবে। সবকিছুর উপরেই একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এটা আমরা চাই না। আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে আলোচনা করেছি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ