1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুতিনকে নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২ ১০:৫৬ pm

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালালে ভয়াবহ নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে হুমকি দিয়েছেন।

এদিকে অন্তত ২৪ জন সাবেক খ্যাতনামা মার্কিন কূটনৈতিক এবং নিরাপত্তা কর্মকর্তা রাশিয়ার বিরুদ্ধে বাইডেন প্রশাসনকে শক্ত নিষেধাজ্ঞা প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন। ন্যাটো সমর্থিত থিঙ্কট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের এক বিবৃতিতে তারা এই আহ্বান জানিয়েছেন।

এরপর শুক্রবার জো বাইডেন তার নিজ এলাকার ডেলওয়ারের উইলমিংটন শহরের সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রুশ নেতার সঙ্গে টেলিফোন আলাপের সময় তিনি পুতিনকে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, আমি প্রেসিডেন্ট পুতিনকে পরিষ্কার করে একথা বলেছি যে, তিনি যদি ইউক্রেনে অভিযান চালাতে যান, তাহলে আমরা মারাত্মক রকমের নিষেধাজ্ঞা আরোপ করব। আমরা ন্যাটো মিত্রদের সঙ্গে নিয়ে ইউরোপে আমাদের উপস্থিতি বাড়াব। ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়াকে চরম মূল্য দিতে হবে।

সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান তার বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট কি বলেছেন। জবাবে তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে সৃষ্ট দ্বন্দ্ব সমাধানের জন্য আমেরিকা এবং রাশিয়া অব্যাহত প্রচেষ্টা চালাবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ