1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোণায় বই উৎসব শুরু

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২ ৬:৪৭ pm

নেত্রকোণায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সরকারি বই বিতরণ শুরু হয়েছে।

জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট ৫ লাখ ৬৭ হাজার ৭২৪ শিক্ষার্থীর মাঝে ৪৬ লখ ৮৪ হাজার ৮২৪ বই বিতরণ করা হবে।

আজ সকালে শহরের সাতপাই নেত্রকোণা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।

এ সময় বই বিতরণে অংশ নেন পুলিশ সুপার আকবর আলী মুনসী,অতিরিক্ত জেলা প্রশাসক সুহেল মাহমুদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল গফুর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ,প্রধান শিক্ষক মমতাজ মহল প্রমূখ।

এ ছাড়াও জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান ও পুলিশ সুপার আকবর আলী মুনসী শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,আদর্শ শিশু বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

জেলা শিক্ষা কর্মকর্তারা জানান, প্রাথমিকের বরাদ্দের ৯২ শতাংশ ও মাধ্যমিকে বরাদ্দের ৭৫ শতাংশ বই জেলায় এসে পৌঁছেছে। আগামী ১৩ জানুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন তারা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ