1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গ্রিল ভেঙে ডাকাতি, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ ৩:৩৭ pm

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বসতবাড়ির গ্রিল ভেঙে ডাকাতি ও গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ২ দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের পূর্ব চিপাবারইখালী গ্রামের হারুন হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নির্যাতিতা গৃহবধূকে বেলা আড়াইটার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তাকে বাগেরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক ও থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে হারুণ হাওলাদার বলেন, রাত ২টার পরে জানালার গ্রিল ভেঙে ৮-১০জন লোক ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে হারুণ ও তার স্ত্রীকে (৪০) মারপিট করে আলাদা কক্ষে বেঁধে রাখে। পরে কয়েকজনে মিলে তার স্ত্রীকে গণধর্ষণ করে এবং ঘরে থাকা নগদ ১ লাখ ৯৬ হাজার টাকা ও ৯ ভরি ওজনের স্বর্ণালংকার হাতিয়ে নেয়।
এ বিষয়ে থানার ওসি(তদন্ত) তুহিন মন্ডল বলেন, ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনাস্থলে পুলিশ কর্মতৎপরতা শুরু করেছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ