1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অবৈধ বালুঘাট বন্ধে আদালতের আদেশ উপেক্ষিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ ৯:২০ pm

রাজশাহীর মধ্যশহর তালাইমারী বিজিবি ক্যাম্প এলাকা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ নিচ্ছে না জেলা প্রশাসন। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ নভেম্বর বিচারপতি মামনুন রহমান ও খন্দকার দিলরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের আদেশ পরবর্তী চার সপ্তাহের মধ্যে কার্যকর করে তা আদালতকে অবহিত করতে আদেশ দেওয়া হয়। জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ী এ রিট আবেদনটি করেন। প্রায় দুই মাস অতিক্রান্ত হলেও জেলা প্রশাসন হাইকোর্টের আদেশ পরিপালন করেননি। বন্ধ করেননি অবৈধ বালুঘাট।

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রিও বন্ধ করেনি প্রশাসন। রিটকারীর অভিযোগ, উচ্চ আদালতের আদেশে কোথাও কোনো অস্পষ্টতা নেই। এরপরও সেই আদেশ কার্যকর না করা রহস্যজনক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের যেসব ঘোষিত ও ইজারাকৃত বালুঘাট রয়েছে তালাইমারী ঘাট তার বাইরে। আগে ২০১৯ সালে একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে তালাইমারী ঘাট দিয়ে বালু উত্তোলন, মজুদ ও পরিবহন বন্ধের আদেশ দেন হাইকোর্ট।

জেলা প্রশাসন ওই সময় দ্রুত আদালতের আদেশ কার্যকর করেন। নোটিশ ঝুলিয়ে তালাইমারী বালুঘাটটি বন্ধ করে জেলা প্রশাসন। তবে এবারের আদেশটি কার্যকরে জেলা প্রশাসনের নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, তালাইমারী নগরীর মধ্যশহরে অবস্থিত জনবহুল একটি এলাকা। গত দুই বছর ধরে তালাইমারী পয়েন্টে অবৈধভাবে বালু মজুদ ও বিক্রি করে আসছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন। অবৈধ বালু উত্তোলন বন্ধে এলাকাবাসী শুরু থেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ করেছেন।

এলাকাবাসীর আরও অভিযোগ, তালাইমারী ঘাট দিয়ে বালু উত্তোলন মজুদ ও বিক্রির ফলে এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছে। ভারি ডাম্পার ও ট্রাকের চাকায় এলাকার সড়কপথ নষ্ট হচ্ছে। এরপরও বালু উত্তোলন বন্ধ করা হয়নি।

রিটকারী জাহাঙ্গীর আলম অভিযোগে আরও বলেন, গত ১৭ নভেম্বর হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রারের দপ্তর থেকে আদালতের আদেশের সত্যায়িত কপি জেলা প্রশাসকের দপ্তরে জমা দেওয়া হয়। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরপর হাইকোর্টের আদেশ বাস্তবায়ন জন্য গত ৬ ডিসেম্বর জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে। এরপরও জেলা প্রশাসন হাইকোর্টের আদেশ আমলে নেয়নি। সেখানে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে।

উচ্চ আদালতের আদেশ কার্যকর না হওয়া প্রসঙ্গে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, তালাইমারী এলাকা থেকে কেউ বালু কাটছে না। ৮-১০ কিলোমিটার দূর থেকে বালু নিয়ে এসে সেখানে আনলোড করছে পরিবহনের জন্য। সেখানে বালু কাটছে কিনা তা দেখার জন্য সার্বক্ষণিক সোর্স নিয়োগ দেওয়া আছে। এছাড়াও একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে যে আদেশ দেওয়া হয়েছে তার জবাব দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এ কারণে ঘাটটি বন্ধ করা হচ্ছে না।

এদিকে শনিবার সরেজমিন তালাইমারী ঘাটে গিয়ে দেখা গেছে, ড্রেজিং করে দুইটি পাইপের মাধ্যমে সেখানে অবৈধভাবে বালু উত্তোলন করছেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন। তালাইমারী পয়েন্ট থেকে ৭ কিলোমিটার ভাটিতে শ্যামপুর এলাকায় তার একটি বালুমহাল রয়েছে। কিন্তু কার্যাদেশে এ বিষয়ে কিছু বলা না থাকলেও নির্ধারিত এলাকার বাইরে গিয়ে এভাবে বালু উত্তোলন করা হচ্ছে।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, প্রতিরক্ষা বাঁধ বাঁচাতে গত ১১ আগস্ট পানি উন্নয়ন বোর্ড থেকে জেলা প্রশাসনকে চিঠি দিয়ে তালাইমারী পয়েন্টে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়।

এলাকার বাসিন্দা আনার আলী জানান, তালাইমারী নগরীর মধ্যশহরের একটি পয়েন্ট। ঘন জনবসতিতে পূর্ণ। এখানে বিজিবির একটি ফাঁড়ি আছে। এ পয়েন্ট দিয়ে বালু উত্তোলনে বিপুল ক্ষতি হচ্ছে এলাকাবাসীর।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেন তালাইমারী পয়েন্ট দিয়ে বালু উত্তোলন বন্ধে ২০১৯ সালে রিট করেছিলেন। তখন সে তালাইমারী পয়েন্ট বন্ধ করতে রিট করলেও দুই বছর পর নিজেই বালু তুলেছেন একই এলাকা দিয়ে।

অবৈধভাবে বালু উত্তোলনকারী আনোয়ার হোসেন জানান, তিনি জেলা প্রশাসনের নির্দেশিত নিয়ম মেনেই তালাইমারী এলাকা দিয়ে বালু উত্তোলন, মজুদ ও বিক্রি করছেন। পদ্মার অন্য এলাকায় বালু উত্তোলন করে তালাইমারীতে মজুদ ও পরিবহন করছেন- তাতেও জেলা প্রশাসনের অনুমতি রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ