1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রায় দুই হাজার জনের সদস্যপদ বাতিল করেছে তালেবান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ ৮:৫৫ pm

প্রায় দুই হাজার জনের সদস্যপদ বাতিল করেছে তালেবানের শুদ্ধিকরণ কমিশন। অগ্রহণযোগ্য আচরণের জন্য তাদের সদস্যপদ বাতিল করা হয় বলে শনিবার আফগানিস্তানের স্থানীয় খামা নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

তালেবানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র ইনামুল্লাহ সামাঙ্গানী এক টুইটার পোস্টে জানান, যাদের সদস্যপদ বাতিল করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন অধিদপ্তরের প্রধানও রয়েছেন।

শুদ্ধিকরণ কমিশনের তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইনামুল্লাহ সামাঙ্গানী জানিয়েছেন।

তালেবান সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছে কী না এবং নিয়মনীতি না মানছে কী না তা পর্যবেক্ষণের জন্য সম্প্রতি শুদ্ধিকরণ কমিশন গঠন করা হয়।

এর আগে, তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হিবতুল্লাহ্ আখুন্দজাদা তালেবানের কর্মকর্তাদের প্রভাবশালী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের সদস্যপদ বাতিলের কথা বলেছিলেন।

একইসঙ্গে শুদ্ধিকরণ কমিশনের প্রধান লুৎফুল্লাহ হাকিমিও জনগণকে তাদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছিলেন। তালেবানের নাম ভাঙিয়ে জনগণের ওপর দুর্বব্যবহারকারীদের চিহ্নিত করার আহ্বানও জানিয়েছেন তিনি।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ