1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ ১০:৫৯ pm

কক্সবাজারের টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিনের সঙ্গে পর্যটকবাহী জাহাজ চলাচল দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, ২৬ ডিসেম্বর সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ। এ উপলক্ষে বহিরাগত লোকজনের উপস্থিতি বন্ধ রাখতে ২৫ ও ২৬ ডিসেম্বর পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্বান্ত নেওয়া হয়।

ইউএনও পারভেজ চৌধুরী বলেন, ইউপি নির্বাচন থাকায় নৌপথে টেকনাফ-সেন্টমার্টিন, কক্সবাজার-সেন্টমার্টিন ও চট্টগ্রাম-সেন্টমার্টিনের জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব পর্যটক বর্তমানে সেন্টমার্টিন দ্বীপে অবস্থান করছেন, তাঁদের শুক্রবার সন্ধ্যার মধ্যে সেন্টমার্টিন ত্যাগ করার জন্য মাইকিং করা হয়েছে। তবে ২৭ ডিসেম্বর থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে জাহাজ চলাচল করবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম বলেন, এ ইউপিতে চেয়ারম্যান পদে মুজিবুর রহমান (নৌকা), বর্তমান চেয়ারম্যান নুর আহমেদ (মোটরসাইকেল), আবদুর রহমান (চশমা), জাহিদ হোসেন (আনারস) ও সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ (টেলিফোন) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। পুরো ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এ ইউপিতে মোট ৩ হাজার ৩৬৫ জন ভোটার রয়েছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ