1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুই মন্ত্রণালয় বিলুপ্ত ঘোষণা তালেবানের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ ৭:৫৮ pm

আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তী সরকার স্বাধীন নির্বাচন কমিশন বিলুপ্ত ঘোষণা করেছে। একই সঙ্গে শান্তি বিষয়ক মন্ত্রণালয়, সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও স্বাধীন নির্বাচনী অভিযোগ কমিশনও ভেঙে দেওয়া হয়েছে। আফগানিস্তানের স্থানীয় খামা নিউজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী মানবাধিকার বিষয়ক স্বাধীন কমিশন নাম পরিবর্তন করে কার্যক্রম পরিচালনা করবে।

বিলুপ্ত ঘোষিত মন্ত্রণালয় ও কমিশনের কর্মীদের বেতনভাতা পরিশোধসহ সব কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। আর এ জন্য একমাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

এরই মধ্যে মানবাধিকার বিষয়ক স্বাধীন কমিশনের নামের খসড়া তৈরি করে মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে পেশ করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

অন্যান্য মন্ত্রণালয় ও কমিশনের ব্যাপারেও মন্ত্রিসভা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এর আগে নারী বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রণালয় রাখে তালেবানের অন্তর্বর্তী সরকার।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ