1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনা আক্রান্ত বিএনপি নেতা বুলু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ ২:৩৮ pm

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েক দিন ধরে সর্দি-কাশিসহ শরীরে কিছু লক্ষণ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে।

বরকত উল্লাহ বুলুর ছেলে ওমর শরীফ মো. ইমরান সানিয়াত বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বাবার করোনা পজিটিভ এসেছে। ভয়ের কিছু নেই।’

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ শুক্রবার নোয়াখালীতে বিএনপির সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু করোনা পজিটিভ আসায় তিনি দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারেননি।

তবে বরকত উল্লাহ বুলু জানান, নোয়াখালীর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের খালেদা জিয়ার মুক্তির সমাবেশে যোগ দিতে টেলিফোনে নানাভাবে নির্দেশনা দিচ্ছেন এবং সার্বিক খোঁজ খবরও রাখছেন তিনি।

এর আগে গত বছর নভেম্বরে বরকত উল্লাহ বুলু সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ