1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সদ্য ভর্তি হওয়া জবিশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ ১২:৫০ pm

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সদ্য ভর্তি হওয়া মেহেবুল্লাহ তৌসিফ (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টের একটি বাসা থেকে তৌসিফের মরদেহ উদ্ধার করা হয়।

আজ বুধবার সকালে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এ তথ্য জানান।

এসআই নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হাতিরঝিল মহানগর প্রজেক্টের একটি বাসার পাঁচ তলায় গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা মরদেহ উদ্ধার করি। ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় ঝুলে ছিল লাশটি।’

জানা গেছে, তৌসিফের বাড়ি পটুয়াখালী। বাবার নাম মেজবাহ উদ্দিন।

গতকাল রাত ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের লোকজনের বরাত দিয়ে এসআই নজরুল ইসলাম বলেন, ‘ওই শিক্ষার্থী এক সপ্তাহ আগে গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছিলেন। তিনি সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তবে, কেন গলায় ফাঁস লাগানো ছিন, তা জানা যায়নি। আত্মহত্যা করেছেন, না-কি অন্যকিছু, তা বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে।’

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ